পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, ৩০% দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে

bangla.thedailystar.net প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:২৯

মূল্যস্ফীতি ও বাজেটের ওপর চাপ কমাতে দুই অর্থবছরে চারটি ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।


আজ সোমবার অনুমোদনের জন্য সুপারিশগুলো মন্ত্রিসভার সামনে উপস্থাপন করার কথা রয়েছে।


মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে।


সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ এবং ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামলানোর মধ্যে গ্রহণযোগ্য ভারসাম্য আনতে সরকার এই পদ্ধতি গ্রহণ করছে।


সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিপুল পরিমাণ আমদানির কারণে রাজস্বের সুযোগ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হওয়ায় সরকার ধাপে ধাপে বেতন কাঠামো বাস্তবায়ন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও