You have reached your daily news limit

Please log in to continue


মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

মতপ্রকাশের ক্ষেত্রে সরকার ‘খুব উদার’ এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে অপতথ্য বা অপপ্রচার হলেও সরকারকে তা নিয়ে ‘পাত্তা দেওয়ার দরকার নেই’। বরং গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই উচিত।

রোববার সন্ধ্যায় সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণের জাতীয় প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিন পূর্তি উপলক্ষে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিষ্ঠান সরকারের বিরুদ্ধে প্রচারিত অপতথ্য নিয়ে তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে বড় ধরনের ৪৬৪টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন