You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬ হাজার কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩৫৭ কোটি টাকা বেশি।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের চূড়ান্ত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে পর্ষদ সদস্যদের সম্মতিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ পারফরম্যান্স বোনাস বা প্রণোদনা বোনাস অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক তার মুনাফার পুরো টাকা সরকারের কোষাগারে জমা করে। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। অন্য ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগির সরকারের হিসাবে জমা দেওয়া হবে। যা দিয়ে সরকার তার উন্নয়ন ব্যয়ের চাহিদা মেটাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন