সাগর-রুনি হত্যা: একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’, বলছেন প্রধান কৌঁসুলি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৭:৫৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের জড়িত থাকার সূত্র পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।


অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে ‘কল ডিটেইল রেকর্ড-সিডিআর’ পর্যালোচনায় ওই সূত্র পাওয়ার কথা বলেছেন তিনি।


তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি আমিনুল ইসলাম।


রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান কৌঁসুলি বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে আমাদের যে ‘ক্লু’টা আমরা পেয়েছি, সেটি আপনাদেরকে আমরা নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না।


“তবে এইটুকুন বলতে পারছি যে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে সাগর-রুনির এই ঘটনার একটা কানেকশন সিডিআর পর্যালোচনায় পাওয়া যায়।”


সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই করছে তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, “ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলা সরাসরি তদন্ত করছে না। অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে ওই সূত্র পাওয়া গেছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও