You have reached your daily news limit

Please log in to continue


মক্কা ডিফেন্স প্যাক্টে ঝুঁ‌কির প্রশ্নে হুমায়ুন ক‌বির: বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে?

মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলা‌দে‌শের যোগ দিলে ঝুঁ‌কির প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির ব‌লে‌ছেন, বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে? মানে বাঁচার আগে যদি মরার চিন্তা করি তাহলে তো সমস্যা।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

হুমায়ুন ক‌বির ব‌লেন, বাঁচার আগে যদি মরার চিন্তা করেন তাহলে লাভ আছে? মানে বাঁচার আগে যদি মরার চিন্তা করি তাহলে তো সমস্যা। এটা একটা একক প‌্যাক্ট, নতুন উ‌দ্যোগ। এটা একটা নতুন সু‌যোগ।

তি‌নি ব‌লেন, বর্তমানের অস্থিতিশীল বা সংকট-বিক্ষুব্ধ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার অর্থ এই নয় যে, আপনি অন্য কোনো জোট বা ক্ষেত্রে অবদান রাখতে পারবেন না। এটি আপনার কাজের পরিধিকে কোনোভাবেই সীমাবদ্ধ করে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন