‘আমরা কোথায় যাব?’: মিটফোর্ডের হরিজন পরিবারগুলোর কাছে উচ্ছেদ মানে ঘর হারানোর চেয়েও বেশি কিছু

www.tbsnews.net প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৬:১১

বাড়িটা সত্যিই ভেঙে ফেললে ওরা যাবে কোথায়? এই প্রশ্নের উত্তর আম্বিকার জানা নেই। তার বন্ধুদেরও নয়। ‘উচ্ছেদ’ অর্থও হয়তো জানে না ওরা। শুধু বুঝেছে, যে বাড়িতে জন্মেছিল, যেখানে এতদিন আনন্দে কেটেছে জীবন, সেটি হয়তো আর থাকবে না।


সুইপার কলোনির এই বাড়ি আম্বিকার (৯) খুব পছন্দের। এখানে তার অনেক বন্ধু। প্রতিদিন সবাই মিলে স্কুলে যায় ওরা। স্কুল শেষে বাড়ির ছোট্ট উঠোনটাই হয়ে ওঠে ওদের খেলাঘর। ওদের ছুটাছুটি, হৈ-হুল্লোড়ে আর খুনসুটিতে মুখর থাকে পুরো বাড়ি।


তবে কয়েক দিন ধরে সেই চেনা আনন্দে যেন ভাটা পড়েছে। আম্বিকাসহ তার বন্ধুদের কারও মন ভালো নেই। তারা জেনে গেছে, তাদের এই বাড়ি ভেঙে ফেলার কথা চলছে। বড়রা বিষয়টি নিয়ে ওদের সামনে কথা বলেন না। তবুও কিছুটা আঁচ করতে পেরেছে ওরা।


বাড়িটা সত্যিই ভেঙে ফেললে ওরা যাবে কোথায়? এই প্রশ্নের উত্তর আম্বিকার জানা নেই। তার বন্ধুদেরও নয়। 'উচ্ছেদ' অর্থও হয়তো জানে না ওরা। শুধু বুঝেছে, যে বাড়িতে জন্মেছিল, যেখানে এতদিন আনন্দে কেটেছে জীবন, সেটি হয়তো আর থাকবে না।



স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সুইপার কলোনির বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে চরম এক অনিশ্চয়তা। সম্প্রতি তাদের দেড় শতাব্দীর বাসস্থান উচ্ছেদে নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে হাসপাতাল প্রাঙ্গণই তাদের ঠিকানা, যে মাটিতে তাদের পূর্বপুরুষের স্মৃতি, শ্রম আর সংগ্রাম মিশে আছে,  ১৬৮ বছরের সেই চেনা ঠিকানা ছেড়ে কোথায় যাবেন তারা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও