বিলিয়ন ডলারের আমদানি পণ্যের ৫টিই জ্বালানি

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৪:৩৩

বাংলাদেশের পণ্য আমদানির চিত্রে বড় পরিবর্তন এনেছে জ্বালানি। দীর্ঘদিন আমদানি ব্যয়ে প্রথম অবস্থানে ছিল বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা। কিন্তু ২০২৫–২৬ অর্থবছরে তুলাকে পেছনে ফেলে প্রথমবারের মতো দেশের আমদানি পণ্যের শীর্ষে উঠে এসেছে ডিজেল। শুধু তা-ই নয়, গত অর্থবছরে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয়ে আমদানি হওয়া ১১ পণ্যের মধ্যে ৫টিই জ্বালানি খাতের।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংস্থাটির মাঠপর্যায়ের বিভিন্ন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী অর্থবছরে দেশের ৪৬টি কাস্টমস স্টেশন দিয়ে আমদানি হওয়া পণ্যের মোট ঘোষিত মূল্য ছিল ৭ হাজার ৩১২ কোটি বা ৭৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১১টি পণ্যের প্রতিটির আমদানি মূল্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই ১১ পণ্য আমদানিতে সব মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। কাস্টমস–প্রক্রিয়া শেষে খালাস হওয়া পণ্যের এনবিআরের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে।


আমদানির তালিকা থেকে স্থানীয় আমদানি বাদ দিয়ে প্রকৃত আমদানির হিসাব ধরা হয়েছে। আর আমদানি মূল্য ধরা হয়েছে আমদানিকারকের ঘোষিত মূল্যের ভিত্তিতে। ফলে এই হিসাব বাংলাদেশ ব্যাংকের অর্থ পরিশোধ বা ঋণপত্রভিত্তিক আমদানি পরিসংখ্যানের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও