ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ তারকা শামিত সোমের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৪:১২
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসার নাম শামিত সোম। কানাডার ফুটবল হয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে আসা এই মিডফিল্ডারের ক্যারিয়ারে এবার শুরু হয়েছে নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি এই তারকা ফুটবলারের।
নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই অবশ্য কিছুটা দুশ্চিন্তা ছড়িয়েছেন শামিত। সামান্য ইনজুরিতে পড়ে ম্যাচের ৭৪ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ইনজুরির খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- শামিত সোম