ভয়াবহ খবর দেখলে মনের ওপর কতটা চাপ ফেলে জানেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৩:৫৭

রংপুরের হত্যাকাণ্ড, নেপালের ভয়াবহ ভূমিধস, প্রাণহানির খবর কিংবা যুদ্ধ ও সংঘাতের মতো সাম্প্রতিক সময়ে এমন নানা ভয়াবহ ঘটনার ছবি ও ভিডিও খুব সহজেই পৌঁছে যাচ্ছে আমাদের মোবাইলের পর্দায়। শুধু সংবাদমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাতেও একই দৃশ্য বারবার সামনে আসছে।


একটি ভিডিও শেষ হতে না হতেই আরেকটি, তারপর আরও একটি। দেখতে না চাইলেও অ্যালগরিদমের কারণে চোখের সামনে ভেসে উঠছে ধ্বংস, মৃত্যু, কান্না আর আতঙ্কের ছবি।


কয়েকদিন পর হয়তো ঘটনার তীব্রতা কিছুটা কমে আসে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তার রেশ থেকে যায়। ফলে আমরা বারবার একই ধরনের কনটেন্টের মুখোমুখি হচ্ছি। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও এর প্রভাব যে মনের ওপর পড়ছে না, তা কিন্তু নয়।


অনেকেই ভাবেন, ‘আমি তো খাচ্ছি, ঘুমাচ্ছি, কাজ করছি-আমার আবার কী হয়েছে?’ কিন্তু দিনের পর দিন ভয়াবহ ঘটনা নিয়ে তৈরি ছবি, ভিডিও ও খবর দেখতে থাকলে মস্তিষ্কের ওপর তৈরি হতে পারে অতিরিক্ত চাপ। কখনো সেই প্রভাব বোঝাও যায় না সঙ্গে সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও