পায়ের কালচে দাগ তোলার সহজ উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৮

পায়ের যত্ন নিতে সব সময় পার্লারে গিয়ে পেডিকিউর করানোর প্রয়োজন নেই। নিয়মিত পরিচর্যা এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই পায়ের ত্বক পরিষ্কার, নরম ও মসৃণ রাখা যায়।


বিশেষ করে দীর্ঘদিনের শুষ্কতা, মৃত কোষ কিংবা গোড়ালির রুক্ষতার কারণে পায়ের সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই সপ্তাহে অন্তত এক দিন পায়ের জন্য একটু সময় রাখলেই পরিচ্ছন্নতা অনেকটাই বজায় রাখা সম্ভব।


শ্যাম্পু ও সুগন্ধি তেলের প্যাক


পায়ের যত্ন শুরু করতে পারেন হালকা গরম পানিতে পা ভিজিয়ে। একটি পাত্রে ঈষদুষ্ণ পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু, সামান্য বাথ সল্ট ও কয়েক ফোঁটা ল্যাভেন্ডার সুগন্ধি তেল মিশিয়ে নিন। এবার ১০ থেকে ১৫ মিনিট সেই পানিতে পা ডুবিয়ে রাখুন। এতে পায়ের ত্বক কিছুটা নরম হবে।


এরপর পিউমিস স্টোন দিয়ে আলতো হাতে গোড়ালি ঘষে নিতে পারেন। পায়ের আঙুলের ফাঁকেও ভালোভাবে পরিষ্কার করুন, কারণ সেখানে ময়লা ও মৃত কোষ জমে থাকতে পারে। তবে ত্বকে জ্বালা, কাটা বা ক্ষত থাকলে ঘষাঘষি না করাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও