ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকে পড়েছে—বিস্ফোরক মন্তব্য মরিনহোর

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ২১:১৯

ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন হোসে মরিনহো। ব্যালন ডি’অরের নির্বাচন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে গিয়ে শেষ পর্যন্ত পুরস্কারটির সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন পর্তুগিজ এই কোচ।

তার ভাষায়, এই পুরস্কারের প্রক্রিয়ায় রাজনীতির প্রভাব রয়েছে। আর কোনো ক্রীড়া পুরস্কারের মূল্যায়নে রাজনীতি যুক্ত হলে সেটি তার কাছে আর আগের মতো আকর্ষণীয় থাকে না।


ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে সদ্য নবাগত দল এফসি মালাগার বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ একথা বলেন।


ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হোসে মরিনহো বলেন, ‘কোনো খেলোয়াড় দলকে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জেতাতে পেরেছেন কি না, সেটিকে ব্যালন ডি’অর দেওয়ার প্রধান মানদণ্ড করা উচিত নয়। বরং যার প্রতিভা ও খেলা দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে দাগ কাটে, স্বীকৃতি পাওয়া উচিত তারই।’ 


নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মরিনহো এমন কয়েকজন কিংবদন্তির নাম উল্লেখ করেন, যাদের খেলা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান ও লোথার ম্যাথিউসের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রকৃত সেরা খেলোয়াড়ের পরিচয় পাওয়া যায় তার অবসর নেওয়ার পরও তাকে কতটা মনে পড়ে, সেই জায়গা থেকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও