জুলাই স্মৃতি জাদুঘরে ইতিহাস বিকৃতির অভিযোগ ইসলামী আন্দোলনের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১৯:০৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আন্দোলনে ইসলামপন্থিদের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।


তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছিল পুরোনো বন্দোবস্ত ছুড়ে ফেলে দেশ উপযোগী নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু জুলাইয়ের সামনের সারির কতিপয় নেতা পুরোনো সিস্টেমকে নতুন সিস্টেম হিসেবে চালিয়ে দিয়েছেন। যার প্রভাব জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরেও পড়েছে।’


শনিবার (২৯ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘জুলাই থেকে ইসলামপন্থিদের মুছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর বক্তব্যের মাধ্যমে থেমে যাওয়া আন্দোলনে নতুন ফুয়েল পেয়েছিল ছাত্রসমাজ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও