৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৯

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সমস্যা হল টাকা ঝুলে থাকবে। আর সম্ভবত বেশি খরচ করবেন বা মানিব্যাগ অন্য স্থানে রেখে আসবেন। অসতর্কতার কারণে লোকসান হবে। স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য সেরা সময়। কারণ শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলেছেন। তাই প্রকৃত সম্ভাবনা উপলব্ধি করুন। সপ্তাহের মাঝদিকে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখা যাচ্ছে। চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন, যা লাভবান করবে। সপ্তাহের শেষদিকে সহযোগিতামূলক মনোভাব ও বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে। একটি ব্যস্ত সময়সূচীর পরও সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন। মনোবল উজ্জীবিত করবে, আর লক্ষ্য পূরণে এগিয়ে যাবেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আশীর্বাদ ও সৌভাগ্যগুলো পথে আসায় ও অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। নিজের পরাজয় থেকে কিছু শেখা উচিত। কারণ এ সময় বিপর্যয় ঘটতে পারে। খরচ কমানো প্রয়োজন। এরই মধ্যে খরচের সীমা অতিক্রম করে ফেলেছেন। সপ্তাহের মাঝদিকে উচ্চ প্রত্যয় সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আবেগ স্থিতিশীল ও উৎসহী মেজাজে থাকবেন। সপ্তাহের শেষদিকে বন্ধু বান্ধবদের সহায়তায় আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে ফেরতের প্রতিশ্রুতি দেয়।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কর্মস্থানে কোনো উত্থিত বিরুদ্ধচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। পদোন্নতি বা আরও ভালো কোনও কাজ পেতে পারেন। ভবিষ্যত পরিকল্পনা করার জন্য নিখুঁত সময়। তবে পরিকল্পনাগুলোকে যথাসম্ভব ব্যবহারিক করার চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে যারা অর্থব্যয় করেছিলেন তারা বুঝবেন অর্থ উপর্জন করা কত কঠিন। সময় ও অর্থকে মূল্য দিতে হবে অন্যথায় আসন্ন সময়টা ঝামেলা ও চ্যালেঞ্জে পূর্ণ হবে। সপ্তাহের শেষদিকে সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখুন। আর অবিরাম কাজ করতে হবে। নিজের অবস্থানটি সুসংহত করতে এবং দরকারী নতুন সংযোগ তৈরিতে সক্ষম হবেন। এ সময় আপনার কাছে অগ্রগতি সহজেই আসবে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে শিল্পীসুলভ যারা, তারা বিদেশে উচ্চতর পড়াশোনা করার সুযোগ পাবেন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচ বেশি হবে। কর্মক্ষেত্রে যা পরিচালনা করছেন সেগুলোর সম্মান পাবেন। সপ্তাহের মাঝদিকে অতীতের কঠোর পরিশ্রমের ফলে ইচ্ছাগুলো পূর্ণ হবে। অতীতের সুখ স্মৃতি ব্যস্ত করে রাখবে। সপ্তাহের শেষদিকে হতাশাপূর্ণ মনোভাবের জন্য উন্নতিতে অক্ষম হবেন। এটাই উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে, দুশ্চিন্তা কাজে বাধা আনছে। খুব অল্প সময়ের জন্য পরিবার ও বন্ধুদের থেকে পৃথক হতে পারেন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে ধকলসাধ্য সময় হলেও প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন। বিদেশি অংশীদারদের সঙ্গে বৈদেশিক সহযোগিতা, বাণিজ্যিক চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য দক্ষতা ব্যবহার করুন। অফিসে যে কাজ এখন করছেন, তা আগামী সময় ভিন্নভাবে উপকারে লাগবে। সপ্তাহের শেষদিকে ভালো ধারণায় পূর্ণ থাকবেন। পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর পুনর্মূল্যায়নের উপযুক্ত সময়।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজা/ রানির মতো মনে হবে। বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। আর এটা কোনো মারাত্মক ভুলের কারণ হতে পারে। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ বিনোদন ও সামাজিকতা এ সময় কর্মসূচীতে থাকবে। এটি এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমেণ যেতে পারেন। সপ্তাহের শেষদিকে ঊর্ধ্বতনদের সামনে যে ধারণাগুলো উপস্থাপন করবেন, সেগুলো তাদের কাছ থেকে ব্যাপক গ্রহণযোগ্যতা ও প্রশংসার পাবেন। জীবনের প্রতি যে অনন্য দৃষ্টিভঙ্গী, সেটা পেশাদার ও ব্যক্তিগতভাবে যথেষ্ট স্বীকৃতি ও প্রশংসা এনে দেবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় ঊর্ধ্বতনদের চাপ ও ঘরে মতভেদ কিছু মানসিক চাপ আনতে পারে। দীর্ঘদিন ধরে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল। এখন সব অভিযোগ বিলীন হয়ে যাবে। সপ্তাহের মাঝদিক কাজকর্মে কিছু বাধা আসবে। বিরুদ্ধ আচরণ উত্যক্ত করতে পারে। রাস্তাঘাটে বা ভিড়ের চাপে চলার সময় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে কাজের জন্য দেশের বাইরে যেতে হতে পারে। সঙ্গী হবে বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। সঙ্গীর কাছে সত্য অনুভূতিগুলো ব্যাখ্যা করুন। পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে এ সময় বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। সপ্তাহের মাঝদিকে যে কোনো ধরনের বিয়ে সংক্রান্ত যোগাযোগ ও সমন্বয় ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি রাখতে হবে। তাহলে ঝামেলা থেকে মুক্ত থাকবেন। সপ্তাহের শেষদিকে প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ দেবেন না। তাহলে প্রতিপক্ষ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে পুরানো বন্ধুদের সঙ্গে হালকা আলাপ করে মনের ভার কিছুটা লাঘব হতে পারে। বাচ্চারা সময়টা কঠিন করে দিতে পারে। ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন। অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ যাবে। পুরানো মনোমালিন্য ও শক্রুতার ক্ষেত্রে আপোস মিমাংসা হতে পারে। এক্ষেত্রে মান অভিমান না করে সৌহার্দের হাত বাড়িয়ে দিন। ভালো ফল হবে। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীকে বিরক্ত করা এড়িয়ে চলুন। বিরক্ত করা প্রায়শই দোষারোপ ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে গড়ায়, যা দুজনকেই আবেগর দিক থেকে আঘাত করে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ভাইবোনদের মধ্যে থেকে আনন্দ পাবেন। নিজেকে অনেকটা সংগ্রামী ভূমিকায় দেখতে পারেন। মানসিক শান্তি আসবে। বন্ধুস্থানীয়দের কাছ থেকে সাহায্য পাবেন। যৌথ পরিবার বর্তমান পরিপ্রেক্ষিতে ভালো। সপ্তাহের মাঝদিকে মনের আনন্দ যাতে হয়, সে ব্যাপারে কিছু করা শুভ। প্রিয়জনের ব্যবহার আনন্দ দেবে। সপ্তাহের শেষদিকে হৃদরোগীদের জন্য বাজে অভ্যাস ছাড়ার সঠিক সময়। না হলে পরে যে কোনো বিষয় হৃৎপিণ্ডে অহেতুক চাপ সৃষ্টি করতে পারে।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ব্যবসায়ে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। বেশকিছু অর্থ হাতে আসবে। ঘরে বাইরে কারও সঙ্গে আলোচনায় কিছুটা কৌশলি হবেন। নুতন কোনো বন্ধু বা সঙ্গীর সঙ্গে ভ্রমণে যাবেন। সপ্তাহের মাঝদিকে বাড়ির উন্নয়নমূলক প্রকল্পগুলো বিবেচনা করা উচিত। কোনো বন্ধুর শীতল আচরণ মন খারাপ লাগাতে পারে। তবে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন। একটি আকস্মিক উপহার আসতে পারে। ভালো খারাপ রোমান্টিক মুহূর্ত সব কিছুর পূর্বাভাস আছে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে নতুন কাজের জন্য নতুন সূচনার সম্ভাবনা আছে। নানান দিক থেকে সাফল্য আসবে। নিজের স্বার্থে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ করলে ভালো ফল হবে। উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য মনোবল ও ব্যবহারিক জ্ঞান থাকবে। রাজনৈতিক যোগাযোগ বাড়বে। ব্যস্ত জীবন থেকে কিছু আরামদায়ক মুহূর্ত খুঁজতে গিয়ে ভ্রমণ ও অর্থ ব্যয় করার মেজাজে থাকবেন। সপ্তাহের শেষদিকে কাজ ক্লান্তিকর ও চাপপূর্ণ হবে। তবে বন্ধুবান্ধবদের সঙ্গ, হালকা খুশির মেজাজে রাখবে। পদ্ধতিতে উদার হোন, পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে উন্নতি আশা করা যায়। তবে পারিবারিক চিন্তা বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও