এআই দিয়ে সাইবার হামলা বাড়ছে
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। ভবিষ্যতে এআই ব্যবহার করে আরও দ্রুত ও জটিল হামলা চালানো সম্ভব হতে পারে। এ অবস্থায় সাইবার নিরাপত্তা জোরদারে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের প্রায় ১০০টি প্রতিষ্ঠান।
গুগল, মাইক্রোসফট, অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এ বিষয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। ব্যাংক, অর্থপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানও এতে রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এআই ব্যবহার করে চালানো সাইবার হামলা আগামী কয়েক মাসের মধ্যেই আরও ব্যাপক ও জটিল হয়ে উঠতে পারে। বর্তমান নিরাপত্তাব্যবস্থা সেই ঝুঁকি মোকাবিলায় যথেষ্ট নয়।
চিঠির শুরুতেই বলা হয়েছে, সাইবার প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য হাতে সময় খুব কম। বিশেষ করে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবার হামলা