You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের ব্যাটিং গুঁড়িয়ে বড় লিডের পথে ইংল্যান্ড

দিন জুড়েই ভুগল পাকিস্তান- প্রথমে বোলিংয়ে, পরে ব্যাটিংয়ে। অলি রবিনসন ও জফ্রা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে বাবর আজমের দল গুটিয়ে গেল একশ পেরিয়েই। প্রথম ইনিংসে ইংল্যান্ড পেল দুইশর কাছাকাছি লিড।

লর্ডস টেস্টের লাগাম মুঠোয় নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে জো রুটের দল এগিয়ে আছে ২৬১ রানে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে পাকিস্তান এ দিন অলআউট হয় ১১০ রানে। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস নেমে ইংল্যান্ড দিন শেষ করে ৩ উইকেটে ৮১ রানে।

উইকেট পড়ে এ দিন মোট ১৩টি, রবিনসন ও আর্চার মিলে নেন সাতটি।

নিখুঁত লাইন-লেংথ আর সিম মুভমেন্টে পাকিস্তানের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন রবিনসন। ১১ রানে তিনি নেন ৪ উইকেট। তার ১৩ ওভারের মধ্যে ছয়টিই ছিল মেডেন।

অন্যদিকে আর্চার বিধ্বংসী গতি আর বাউন্স দিয়ে নাজেহাল করেন প্রতিপক্ষকে। তার বলের নিয়মিত গতি ছিল ঘণ্টায় ১৪৮ কিলোমিটার, মাঝে মাঝে তা পৌঁছে যায় ১৫১ কিলোমিটারে। ১১.২ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার তিনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন