‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল

যুগান্তর প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১৫:১৩

বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) রাজধানী ঢাকাসহ সারা দেশে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে। যদিও আপাতত ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এ সার্ভিস চালু করেছে বিআরটিসি। গত ১৮ আগস্ট তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের পর থেকে সেবাটি ঢাকার ১০টি রুটে নিয়মিত চলাচল করছে।


 এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস চালু করেছে। চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ার শেরপুর থেকে মাটিদালি ও বনানী থেকে মোকামতলা স্ট্যান্ড রুটে দুটি বাস চলাচল করেছে। নারী যাত্রীদের সুবিধার্থে এতে ই-টিকিটিং, জিপিএস ট্র্যাকিং ও সিসি ক্যামেরা সুবিধা রাখা হয়েছে।  


নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আপাতত এ তিন জেলায় ১৪টি বাস চালু করেছে বিআরটিসি। সেই 'পিংক বাস'-এ এবার চড়লেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বাসটিতে যাত্রার পর নিজের যে অভিজ্ঞতা পেলেন, তা এবার ভক্তদের মাঝে শেয়ার করে নিলেন অভিনেত্রী।  


সামাজিক মাধ্যমে বাসে বসে থাকার ছবি পোস্ট করেন পিয়া জান্নাতুল। এদিন তিনি পরেছিলেন আকাশি রঙের শাড়ির ওপর কালো কোর্ট। বাসে উঠে তিনি ভেতরের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। যাত্রীদের নিরাপত্তার জন্য থাকা সিসিটিভি ক্যামেরা, নির্ধারিত সময়সূচির চার্ট এবং সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এর তথ্য তুলে ধরেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত