নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৩৩২

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৮:৪৫

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮২৬ জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন।


কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে মৃতের সংখ্যা ৩৩২ জনে পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।


এর মধ্যে চিতওয়ানে ১২১টি, নাওয়ালপরাসি ইস্টে ৭৪টি, ধাদিংয়ে ২৯টি, গোরখায় ২৯টি, নুওয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও