হিরোর ১০ লাখ মোটরসাইকেল বিক্রির মাইলফলক, এবার নজর আরও উচ্চমানে: হর্ষবর্ধন চিত্‌লে

প্রথম আলো প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৮:৩৬

অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য বাজারে দুটি নতুন মোটরসাইকেল এনেছে হিরো মোটোকর্প। নতুন এই সেগমেন্টের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় তারা। বাংলাদেশে কার্যক্রমের ১২ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাজধানীতে ‘এক্সপালস ২০০ ৪ভি’ ও ‘এক্সপালস ২০০ ৪ভি প্রো’ বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।


এ উপলক্ষে বাংলাদেশ সফরে আসেন হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিত্‌লে। বাংলাদেশের বাজার, স্থানীয় উৎপাদন, নতুন পণ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন ইয়াহইয়া নকীব।


প্রথম আলো: বাংলাদেশে হিরোর কার্যক্রমের ১২ বছর পূর্ণ হয়েছে। এই বাজার কতটা গুরুত্বপূর্ণ? এক্সপালস ২০০ সিরিজকে আপনারা কেন মাইলফলক হিসেবে দেখছেন?
হর্ষবর্ধন চিত্‌লে: বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু কৌশলগত বাজার হিসেবে দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের বৈশ্বিক পরিচয় ও শিল্পভিত্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। গত ১২ বছরে নিলয় মোটরসের সঙ্গে আমরা যৌথভাবে স্থানীয় উৎপাদন, বিক্রি ও সেবা নিয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলেছি। এখানে বিভিন্ন পর্যায়ে প্রায় ১২শ মানুষ কাজ করছে। আমরা ১০ লাখ মোটরসাইকেল বিক্রির মাইলফলকও অতিক্রম করেছি। এক্সপালস ২০০ সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের রাইডারদের চাহিদা এখন আর শুধু দৈনন্দিন যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নেই। ভ্রমণ ও অ্যাডভেঞ্চার রাইডিংয়ের প্রতিও আগ্রহ বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও