You have reached your daily news limit

Please log in to continue


অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও চীনের ম্যাকাও।

বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩৫টি দল। তাদের সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। আগামী ৮ থেকে ২০ নভেম্বর কেন্দ্রীয় ভেন্যুতে একক লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

বাংলাদেশের ‘সি’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ফলে স্বাগতিকদের বিপক্ষে খেলার পাশাপাশি অপরিচিত কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের কিশোরদের সামনে।


মূল পর্বে জায়গা পেতে গ্রুপের শীর্ষস্থান দখল করতে হবে বাংলাদেশকে। সাত গ্রুপের সাত চ্যাম্পিয়নের সঙ্গে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে যোগ দেবে ইতোমধ্যে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কাতার ২০২৬-এর মাধ্যমে জায়গা নিশ্চিত করা নয়টি দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন