গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে : সারজিস আলম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৭:৫২

গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। 


সারজিস আলম বলেন, প্রত্যাশা ছিল বিএনপি কিছু দিক আরও ভালোভাবে সংস্কার, যাচাই-বাছাই ও সমৃদ্ধ করে জনগণের জন্য বাস্তবায়ন এবং আইনে পরিণত করবে। কিন্তু কিছুদিন আগে গুম অধ্যাদেশ যেভাবে আনা হয়েছে, সেটি আওয়ামী লীগের সময়ে গুমের যে আইন ছিল, কিংবা তার চেয়েও দুর্বলভাবে আনা হয়েছে। এটি আজ সংসদে উঠছে।


বিএনপির ৩১ দফা মুখের বুলি উল্লেখ করে তিনি বলেন, শুধু এটিই নয়, মানবাধিকার সংক্রান্ত যে অধ্যাদেশ রয়েছে, যেগুলো তারা বাতিল করেছে, সেগুলো পূর্বে যেমন ছিল, সেইভাবেই তারা আবার নিয়ে আসছে। যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সংস্থা, কিছু সদস্যদের দ্বারা গুম হয়, তাদের কাছেই মামলা, অভিযোগ ও তদন্ত করাবেন। এর চেয়ে বড় প্রহসন তো কিছু হতে পারে না। বিএনপি আগের যে কাঠামো-ব্যবস্থা ছিল, সেখানে ফিরে যাওয়ার পাঁয়তারা করছে। দিনশেষে তাদের ১৬-১৭ বছরের এত কথা, ৩১ দফার কথা-সব মুখের বুলি, কাগজে-কলমের কথা। বাস্তবের সাথে এর কোনো মিল নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও