৩ দিন আগে কেনা মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৭:৪০

ফরিদপুরের ভাঙ্গায় ৩ দিন আগে কেনা নতুন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আহমেদ ওরফে রাতুল (১৭) ও রাজু মাতুব্বর (২০) নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকার এক্সপ্রেসওয়ের ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহাদাত আহমেদের ছেলে কাওসার আহমেদ ওরফে রাতুল (১৭) এবং পাশের নূরুল্লাগঞ্জ ইউনিয়নের শুকুরহাটি গ্রামের মুদি ব্যবসায়ী খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)। কাওসার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।


তুজারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল শেখ বলেন, কাওসারের আগে লাল রঙের একটি ছোট মোটরসাইকেল ছিল। নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য সে পরিবারের কাছে আবদার করেছিল। এমনকি এ নিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছিল। ৩ দিন আগে তার মা তাকে নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল কিনে দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও