হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় ঝড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৩:৫২
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তার কণ্ঠ জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের কেউ কেউ তাকে নেশাগ্রস্ত বলে মন্তব্য করেছেন।
তবে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন তিনি। এ সময় নিজের চুল আড়াল করে উইগ ব্যবহারের বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশনা দিতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ মাদক কিংবা অ্যালকোহল গ্রহণের অনুমান করেন। আবার অনেকে অভিনেত্রীর ব্যক্তিগত আচরণ নিয়েও সমালোচনা করেন।