You have reached your daily news limit

Please log in to continue


৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় এমটিবি

টিয়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ লক্ষ্যে সাত বছর মেয়াদি ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক তথ্য থেকে বিষয়টি জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় ব্যাংকের টিয়ার-২ মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য সাত বছর মেয়াদি ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন