অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৩:১৩
অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
একই সঙ্গে ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।