You have reached your daily news limit

Please log in to continue


কর্মজীবী নারীরা মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যা করবেন

ধরুন, স্বামী-স্ত্রী দুজনেই সারাদিনের কাজ শেষে ঘরে ফিরেছেন। স্ত্রী ঘরে ঢুকেই ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিলেন। আর স্বামী এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে এগিয়ে এসে বললেন, ‘চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নাও।’ শুনতে খুব সাধারণ একটি দৃশ্য মনে হলেও, বাস্তবে কর্মজীবী নারীদের জীবনে এমন মুহূর্ত এখনো অনেক সময়ই বিরল।

অফিসের কাজ শেষ হলেও নারীর কাজ যেন শেষ হয় না। কর্মস্থলের দায়িত্ব সামলে ঘরে ফিরেও রান্না, ঘর গোছানো, পরিবারের সদস্যদের দেখাশোনা, সন্তানের পড়াশোনা কিংবা পরদিনের প্রস্তুতি-সবকিছুর ভার অনেক নারীকেই একাই সামলাতে হয়। ফলে দিনের শেষে নিজের জন্য একটু সময় বের করাটাই হয়ে ওঠে কঠিন।

পরিবারের প্রত্যাশা, কাজের চাপ এবং ক্রমাগত বার্নআউটের ঝুঁকিতে থাকা নারীদের মানসিক সুস্থতা বজায় রাখা এখন আর বিলাসিতা নয়, বরং আত্মরক্ষার জন্য একটি অপরিহার্য প্রয়োজন।

পারিবারিক দায়িত্ব ও কাজের সুষম বণ্টন
সব কাজ একা সামলানোর 'সুপারওম্যান' সিন্ড্রোম থেকে বের হতে হবে। সন্তান লালন-পালন,রান্নাবান্না বা ঘরের নিত্যদিনের কাজে পরিবারের অন্যান্য সদস্য ও সঙ্গীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করুন। গৃহস্থালি কাজকে একক দায়িত্ব না ভেবে পরিবারের সবার সাথে কাজ ভাগ করে নিলে দৈনন্দিন কাজ সহজ হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন