You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের ক্ষতি: ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করবে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আনা অভিযোগের নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে। একটি বিবৃতিতে মেটা বলেছে, তারা ১৮ বিলিয়ন (১৮০০ কোটি) ডলার পরিশোধে সম্মত হয়েছে, তবে এর ৩০ শতাংশ টিকটক ও ইউটিউবের সঙ্গে সমঝোতা হওয়ার ওপর নির্ভরশীল।

এই অর্থ ১০ বছর ধরে বার্ষিক কিস্তিতে বিতরণ করা হবে। এই অর্থ ‘অনলাইন পরিবেশে তরুণদের নিরাপত্তা উদ্যোগসহ অঙ্গরাজ্যগুলোর অন্যান্য অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অর্থায়নের’ জন্য ব্যবহার করা যেতে পারে বলেও তারা জানিয়েছে।

বিবিসির প্রতিবদেন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন