যন্ত্রাংশের নামে কৌশলে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ আমদানি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:২৫
মোংলা বন্দর দিয়ে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিলাসবহুল রেঞ্জ রোভার ও বিএমডব্লিউ গাড়ি আমদানির চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, ঢাকার 'ক্রাউন অটো মোবাইল সার্ভিসেস' নামের একটি কোম্পানি এসব গাড়িকে কয়েকটি বড় অংশে কেটে যন্ত্রাংশ হিসেবে দেখিয়ে আমদানির কৌশল নিয়েছিল।
পরে বিআরটিএ ও কুয়েটের বিশেষজ্ঞ দলের সহায়তায় কাস্টমস কর্মকর্তারা কায়িক পরীক্ষা চালিয়ে নিশ্চিত হন, যন্ত্রাংশ নয়, ওই কৌশলে আস্ত গাড়িই আমদানি করা হচ্ছিল।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- যন্ত্রাংশ