You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপল পার্কে টিম কুককে বিদায় সংবর্ধনা, সিইও পদ ছাড়ছেন কবে

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়তে যাচ্ছেন টিম কুক। আর তাই ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে তাঁর জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেছিল অ্যাপল। অনুষ্ঠানে মার্কিন ব্যান্ড ওয়ানরিপাবলিক গান শোনার পাশাপাশি সহকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন টিম কুক। অ্যাপেলে কাজের সময় নিজের ব্যক্তিগত জীবনের বিরল মুহূর্তের কথাও তুলে ধরেন তিনি।

দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ আগস্ট অ্যাপলের সিইও হিসেবে কুকের দায়িত্ব পালনের ১৫ বছর পূর্ণ হয়েছে। কুকের দীর্ঘ সময়ের নেতৃত্বকে স্মরণ করে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, অ্যাপলের সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস, সেবা বিভাগের প্রধান এডি কিউ এবং হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টার্নাস। সিইও পদ ছাড়লেও অ্যাপল থেকে বিদায় নিচ্ছেন না টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। নতুন দায়িত্বে থেকেও অ্যাপলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করবেন তিনি। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজে তাঁকে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে অ্যাপলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন