You have reached your daily news limit

Please log in to continue


নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬২, এখনো নিখোঁজ ৪০৩ জন

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নেপালের পুলিশ গতকাল বুধবার গভীর রাতে জানিয়েছে, তারা এ পর্যন্ত ১৬২জনের মরদেহ উদ্ধার করেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও অব্যাহত রয়েছে। নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিকও নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের মুখপাত্র আবিনারায়ণ কাফলে জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন