You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী নিজেদের ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশে থাকা তাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসার জন্য আপাতত কোনে সাক্ষাৎকার নেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, দূতাবাস ও কনস্যুলেটে থাকা সব ধরনের কূটনীতিককে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের প্রশিক্ষণ কবে শেষ হবে সেটি স্পষ্ট করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনবিরোধী অবস্থান নিয়েছেন। এখন তার সরকার ভিসার অ্যাপয়েনমেন্টই স্থগিত করে দিলো।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের এমন প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা এমন ব্যক্তিদের ভিসা না দেন যারা যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন