You have reached your daily news limit

Please log in to continue


নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ৪০৩ জন নিখোঁজ

নেপালে আকষ্মিক বন্যার ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্যমতে, এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৬টি দেশের নাগরিক রয়েছে।

ট্যুর অপারেটরদের বরাত দিয়ে ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানসসরোবরের উদ্দেশে যাচ্ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে ১১৪জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে নেপাল টিভি ও রেডিও নেপালের খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনী ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন