ফোন চার্জ হয়ে গেলে ক্যাবল কীভাবে খোলেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১৪:০৮

ফোন চার্জে দিয়ে ১০০ শতাংশ হয়ে গেলে অনেকেই তাড়াহুড়ো করে বিছানা বা টেবিল থেকেই কেবল ধরে টান দিয়ে খুলে ফেলেন। অভ্যাসটি খুব সাধারণ হলেও নিয়মিত এভাবে চার্জিং কেবল খুললে ক্ষতি হতে পারে ফোনের চার্জিং পোর্ট ও কেবলের। বিশেষ করে জোরে টান, বাঁকিয়ে খোলা কিংবা তারের অংশ ধরে টানার ফলে ধীরে ধীরে তৈরি হতে পারে নানা সমস্যা।


তার ধরে টানছেন? অভ্যাস বদলান


চার্জার খোলার সময় সবচেয়ে বড় ভুল হলো কানেক্টরের মাথায় হাত না দিয়ে কেবল ধরে টান দেওয়া। এতে কেবলের ভেতরের সূক্ষ্ম তারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন এমনভাবে ব্যবহার করলে কেবল দুর্বল হয়ে যেতে পারে, সংযোগে সমস্যা দেখা দিতে পারে এবং চার্জিংও অনিয়মিত হয়ে যেতে পারে। তাই কেবল নয়, সবসময় চার্জারের কানেক্টর বা প্লাস্টিকের মাথা ধরে খুলতে হবে।


তির্যকভাবে খুললেও বিপদ


অনেকে ফোন এক জায়গায় রেখে কেবলটি একদিকে বাঁকিয়ে বা কাত করে টান দিয়ে খুলে ফেলেন। এতে চার্জিং পোর্টের ভেতরের অংশে অস্বাভাবিক চাপ পড়তে পারে। নিয়মিত এমন হলে পোর্টের সংযোগ ঢিলে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর ফলে পরবর্তীতে চার্জার লাগানোর পর সামান্য নড়াচড়াতেই চার্জিং বন্ধ হয়ে যেতে পারে। অনেক সময় নির্দিষ্ট একটি অবস্থানে কেবল ধরে রাখলেই ফোন চার্জ হতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও