হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষায় নতুন ফিচার, যেভাবে চালু করবেন

যুগান্তর প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১৪:০৭

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে নতুন ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা চালু করছে। এসব ফিচারের মাধ্যমে সাইবার অপরাধীদের জন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট দখল করা আরও কঠিন হবে। 


নতুন ব্যবস্থার আওতায় হোয়াটসঅ্যাপ প্রচলিত ছয় সংখ্যার টু-স্টেপ ভেরিফিকেশন পিনের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে। ব্যবহারকারীদের জন্মদিন বা ‘১২৩৪৫৬’-এর মতো সহজে অনুমান করা যায়—এমন পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ ও ইউনিক পাসওয়ার্ড বেছে নিতে বলা হয়েছে।


এক অ্যাকাউন্টে একাধিক পাসকি


হোয়াটসঅ্যাপ এখন একটি অ্যাকাউন্টে একাধিক পাসকি যুক্ত করার সুবিধাও দিচ্ছে। পাসকির মাধ্যমে প্রচলিত ভেরিফিকেশন কোড বা পিনের পরিবর্তে আঙুলের ছাপ, ফেস আইডি কিংবা ডিভাইসের স্ক্রিন-লক কোড ব্যবহার করে অ্যাকাউন্টে সাইন ইন করা যায়।


ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে এই সুবিধা চালু হয়েছে কি না, তা দেখতে পারবেন—সেটিংস>অ্যাকাউন্ট>পাসকি অপশনে গিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও