অজান্তেই একাকী করে দিচ্ছে যে ৭ অভ্যাস

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১৪:০৬

একা থাকা সব সময় খারাপ নয়। অনেকেই নিজের মতো সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ছোট পরিসরের সামাজিক সম্পর্ক নিয়েই ভালো থাকেন।

তবে মনোবিজ্ঞানীদের মতে, কিছু অভ্যাস মানুষের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি ও ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সময়ের সঙ্গে এসব আচরণ একাকিত্ব বাড়াতে পারে।সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।


১. সব সময় প্রত্যাখ্যাত হওয়ার ভয়


কেউ আপনাকে পছন্দ করবে না বা প্রত্যাখ্যান করবে—এমন আশঙ্কা সব সময় মনে থাকলে সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলার প্রবণতা তৈরি হতে পারে। গবেষণায় প্রত্যাখ্যাত হওয়ার অতিরিক্ত সংবেদনশীলতার সঙ্গে একাকিত্বের সম্পর্ক পাওয়া গেছে।


২. আবেগের ঘনিষ্ঠতা এড়িয়ে চলা


কিছু মানুষ অন্যের ওপর নির্ভর করতে অস্বস্তি বোধ করেন। নিজের সমস্যা বা অনুভূতি কারো সঙ্গে ভাগ করতে চান না। এতে সম্পর্ক তৈরি হলেও গভীরতা তৈরি করা কঠিন হয়ে পড়ে।


৩. সম্পর্ক খারাপ হলে নিজেকে গুটিয়ে নেওয়া


কোনো সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিলে কথা বলে সমাধান করার বদলে দূরে সরে যাওয়া সহজ মনে হতে পারে। কিন্তু বারবার এমন করলে সম্পর্ক ঠিক করার সুযোগ কমে যায় এবং পারস্পরিক আস্থাও দুর্বল হতে পারে।


৪. নিজের কথা খুব কম বলা


সব সময় কথাবার্তা যদি সাধারণ বিষয়েই সীমাবদ্ধ থাকে, তাহলে অন্যের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা কঠিন হয়। একটি অর্থপূর্ণ সম্পর্কের জন্য বিশ্বাস, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ এবং কিছুটা খোলামেলা হওয়া প্রয়োজন।


৫. সব কিছুর নেতিবাচক অর্থ খোঁজা


কেউ দেরিতে উত্তর দিলেই যে সে আগ্রহ হারিয়েছে, এমন নয়। আবার কোনো পরিকল্পনা বাতিল করলেও তার পেছনে ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। কিন্তু সব ঘটনাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করলে ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে এবং মানুষ নিজেই অন্যদের থেকে দূরে সরে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও