You have reached your daily news limit

Please log in to continue


ঠিক কত বার চাল ধোয়া উচিত?

ভাত রান্নার আগে চাল ধুয়ে নেওয়া বাঙালিসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ পরিবারের নিয়মিত অভ্যাস। অনেকেই চাল ধোয়ার সময় বারবার পানি বদলাতে থাকেন, যতক্ষণ না ধোয়া পানি প্রায় স্বচ্ছ হয়ে আসে। কারও ক্ষেত্রে চাল ধোয়ার সংখ্যা পাঁচ, ছয় এমনকি সাতবারও ছাড়িয়ে যায়। তবে চাল পরিষ্কার করতে এতবার পানি ব্যবহার করা কি সত্যিই প্রয়োজন?

সম্প্রতি ইংল্যান্ডে পানি সাশ্রয় নিয়ে শুরু হওয়া একটি প্রচারাভিযানে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দেশটির কিছু এলাকায় পানি সংকট ও খরার পরিস্থিতির কারণে পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দক্ষিণ এশীয় পরিবারগুলোর রান্নার অভ্যাস নিয়েও সচেতনতা তৈরি করা হচ্ছে। সেখানে পাঁচ-সাতবারের পরিবর্তে চাল দুবার ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাল ধোয়ার মূল উদ্দেশ্য হলো এর গায়ে থাকা ধুলো, ময়লা ও অতিরিক্ত স্টার্চ দূর করা। তবে পানি ঘোলা থেকে পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত বারবার চাল ধোয়া প্রয়োজনীয় নয়।

কতবার চাল ধোয়া যথেষ্ট?

সাধারণভাবে দু-তিনবার ভালোভাবে চাল ধুয়ে নিলেই তা রান্নার জন্য যথেষ্ট পরিষ্কার হয়। পাঁচ-সাতবার ধুলেই চাল আরও বেশি পরিষ্কার হবে— এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।

বরং অতিরিক্তবার চাল ধোয়ার ফলে চালের সঙ্গে থাকা কিছু পুষ্টি উপাদান পানিতে মিশে বেরিয়ে যেতে পারে। বিশেষ করে আয়রন, ফোলেট, থায়ামিন ও নিয়াসিনের মতো কিছু পুষ্টি উপাদানের পরিমাণ এতে কিছুটা কমতে পারে।

তবে চাল ধোয়ার মাধ্যমে আর্সেনিক সম্পূর্ণ দূর হয়ে যাবে— এমন ধারণাও ঠিক নয়। চালের আর্সেনিক কমানোর ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। বেশি পরিমাণ পানিতে চাল রান্না করে অতিরিক্ত পানি ফেলে দেওয়ার পদ্ধতি কিছু ক্ষেত্রে চালের আর্সেনিকের পরিমাণ কমাতে সহায়তা করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন