You have reached your daily news limit

Please log in to continue


এই ৮ ধরনের মাথাব্যথার মধ্যে আপনি কোনটায় ভোগেন? পেছনের কারণ জানুন

চিকিৎসাবিজ্ঞানে মাথাব্যথাকে সাধারণত প্রাথমিক ও মাধ্যমিক—এই দুই ভাগে ভাগ করা হয়। অন্য কোনো রোগ বা শারীরিক সমস্যার কারণে না হলে সেটি প্রাথমিক মাথাব্যথা আর কোনো রোগ, আঘাত বা অন্য কারণে মাথাব্যথা হলে সেটি মাধ্যমিক মাথাব্যথা। নানা রকম মাথাব্যথা থেকে এখানে রইল ৮টির বর্ণনা।

টেনশনে মাথাব্যথা

এটি সবচেয়ে সাধারণ ধরনের প্রাথমিক মাথাব্যথা। সাধারণত মাথার দুই পাশে চাপ বা টান ধরার মতো ব্যথা হয়, যেন মাথার চারপাশে শক্ত ব্যান্ড বাঁধা হয়েছে। মানসিক চাপ, ঘুমের অভাব ও শরীরে পানির ঘাটতি থেকে এই মাথাব্যথা হতে পারে।

মাইগ্রেন

মাইগ্রেন শুধু মাথাব্যথা নয়, এটি একটি স্নায়বিক সমস্যা। সাধারণত মাথার এক পাশে তীব্রভাবে দপদপ করা ব্যথার সঙ্গে বমি বমি ভাব হয়। আলো, শব্দ বা গন্ধে অস্বস্তি হতে পারে। কারও কারও মাথাব্যথার আগে চোখে ঝিকিমিকি আলো বা বাঁকা রেখা দেখা, ঝিনঝিন করা কিংবা কথা জড়িয়ে আসার মতো সমস্যা দেখা দিতে পারে।

সারভিকোজেনিক মাথাব্যথা

ঘাড়ের পেশিতে দীর্ঘদিনের টান, স্নায়ুতে চাপ, আর্থ্রাইটিস বা ঘাড়ে আঘাতের কারণে এই মাথাব্যথা হতে পারে। ঘাড়ের সমস্যা থেকে ব্যথা মাথার সামনের দিকে ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে মূল কারণ হিসেবে ঘাড়ের সমস্যার চিকিৎসা করা গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন