চলে গেলেন মার্কিন কান্ট্রি মিউজিকের রানি ডলি পার্টন
খুবই সাধারণ জীবন থেকে উঠে এসে আমেরিকান সংগীতের সর্বোচ্চ শিখরে পৌঁছানো ডলি পার্টন মারা গেছেন, যাকে বলা হয় মার্কিন কান্ট্রি মিউজিকের রানি।
পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮০ বছর বয়সে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে চিরবিদায় নেন গায়িকা, সমাজসেবী ডলি পার্টন। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে ছোট পরিসরে তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পার্টনের মুখপাত্র মার্সেল পারিসো জানান, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন এই সংগীত তারকা।
সিএনএন লিখেছে, গত দুই বছর ধরে নিজের বিভিন্ন শারীরিক সমস্যার কথা খোলামেলাভাবেই বলছিলেন ডলি পার্টন। বিশেষ করে ২০২৫ সালের মার্চে স্বামী কার্ল ডিনের মৃত্যুর পর তিনি বেশ ভেঙে পড়েন।
চলতি বছরের শুরুতে ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, "আমার স্বামী কার্ল দীর্ঘ সময় ধরে খুব অসুস্থ ছিল। আর সে যখন চলে গেল, আমি নিজের ঠিকমতো যত্ন নিইনি। এমন অনেক কিছু আমি অবহেলা করেছি, যেগুলোর দিকে আমার খেয়াল রাখা উচিত ছিল।"
- ট্যাগ:
- বিনোদন
- মারা গেছেন
- সংগীতশিল্পী