কখন পোস্ট করলে ইনস্টাগ্রাম রিলসে ভিউ বাড়বে, জানেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ২৩:০১

ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেও আশানুরূপ ভিউ বা রিচ পাচ্ছেন না? কনটেন্ট ভালো হওয়ার পরও অনেক সময় কম মানুষের কাছে পৌঁছানোর কারণ হতে পারে পোস্ট করার সময়। ব্যবহারকারীরা দিনের কোন সময়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার ওপরও একটি পোস্টের প্রাথমিক রিচ অনেকটাই নির্ভর করতে পারে।


বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্সের তথ্য বিশ্লেষণ করলে দিনের কয়েকটি সময়কে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য তুলনামূলক কার্যকর বলে ধরা হয়। বিশেষ করে সকাল, দুপুর এবং সন্ধ্যার নির্দিষ্ট সময়ে পোস্ট করলে বেশি মানুষের কাছে কনটেন্ট পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়।


কোন সময়ে পোস্ট করলে রিচ বেশি হতে পারে?


সাধারণ পোস্টের ক্ষেত্রে সকাল ৭টা থেকে ৯টার সময়টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়। দিনের শুরুতে অনেকেই ঘুম থেকে উঠে কিংবা কাজ শুরু করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢোকেন। ফলে এই সময় পোস্ট করলে দ্রুত কিছু এনগেজমেন্ট পাওয়ার সুযোগ থাকে।


এরপর দুপুর ১১টা থেকে ১টার মধ্যেও পোস্ট করা যেতে পারে। দুপুরের বিরতির সময় অনেক ব্যবহারকারী ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম দেখেন। ফলে এই সময়েও কনটেন্টের প্রাথমিক দর্শক পাওয়া সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও