যৌথসভা ডেকেছে বিএনপি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৭

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। 


যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।


সংশ্লিষ্ট সব নেতাদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও