You have reached your daily news limit

Please log in to continue


চীনা যুদ্ধবিমান জে-১০ কেনার চুক্তির খসড়া তৈরি: উপদেষ্টা জাহেদ

বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনা যুদ্ধবিমান জে-১০সিই কেনার প্রক্রিয়া চলার কথা তুলে ধরে ‍প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এ বিষয়ে খসড়া একটি চুক্তিপত্র তৈরি করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসেন উপদেষ্টা; সেখানে তিনি এ কথা বলেন।

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ–মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেমসহ এগুলো (সংগ্রহের প্রক্রিয়া) চলমান রয়েছে।”

এ অর্থবছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে অথবা পরের অর্থবছরের বাজেটে এটা চলে যাওয়ার কথা বলেন তিনি।

চীনা যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে উপদেষ্টা জাহেদ বলেন, “এমআরসিএ...জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টারের একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র হয়েছে। জে-১০ ফাইটার বাংলাদেশ কিনতে পারে এ ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন