You have reached your daily news limit

Please log in to continue


কাউন্সিলর একরাম হত্যা: গ্রেপ্তার দেখানো হল সাবেক এমপি বদিসহ চারজনকে

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি শেষে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এ আদেশ দেন।

আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।

কারাগারে পাঠানো অপর তিন আসামি হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‌্যাবের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান।

এ চার আসামিকেই এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন