ফারাক্কা নিয়ে বিহারের ক্ষোভ, বদলে যাবে বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৮:১৭

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের ১২ ডিসেম্বর। এই চুক্তি অনুসারেই ভারতের ফারাক্কা ব্যারাজ দিয়ে পানিবণ্টনের বিষয়টি নিয়ন্ত্রিত হয়। মূলত শুষ্ক মৌসুমে, ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত পানি ভাগাভাগির জন্য এই চুক্তি করা হয়েছিল।


১৯৯৬ সালে নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। তখন দুই দেশের দীর্ঘদিনের অন্যতম জটিল পানি বিরোধের একটি সমাধান হিসেবে দেখা হয়েছিল এই চুক্তিকে।


তবে তিন দশক পর পরিস্থিতি বদলেছে। ভারতের বিহার রাজ্য এখন এই চুক্তিকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে না। রাজ্যটির রাজনৈতিক নেতৃত্বের একাংশের অভিযোগ, ফারাক্কা ও গঙ্গার পানি ব্যবস্থাপনার কারণে বিহারে পানি সংকট, নদীতে পলি জমা ও বন্যার সমস্যা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও