You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক বাস্তবতাও বিবেচনায় নিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে। দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্রের মধ্যেই সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, ১৭ বছর পর সরকার যে দায়িত্ব পেয়েছে, তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। দীর্ঘ সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব পালন সহজ নয়।

তিনি বলেন, উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি। বর্তমান আমলাতন্ত্র নিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ধারা চলে এসেছে, সেটিও একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন