সেই মাদ্রাসাশিক্ষকই বাবা, সালমান মুক্তাদীরকে কেন খুঁজছেন নেটিজেনরা?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৫:২৩
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জেলা পুলিশের হাতে পৌঁছেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি চলছে।
ঘটনাটি নতুন করে আলোচনায় আসার পর অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদীরও। কারণ, ঘটনার শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযুক্ত শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলেন। এবার তাই ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর সেই মন্তব্য ঘিরে তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- নবজাতক
- সালমান মুক্তাদির