ভারতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৫:২১

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের বিহারের রাজধানী পাটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।


শত শত শিক্ষার্থী ও বেকার তরুণ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে পাটনার গান্ধী ময়দান থেকে মিছিল শুরু করেন। তাদের লক্ষ্য ছিল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে যাওয়া।


মিছিলের শুরুতে পরিস্থিতি বেশ শান্ত ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড বসালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও