You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের কাছাকাছি উড়ন্ত বিমানেও আঘাত হানতে পারবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

চীনের তৈরি নতুন হাইপারসনিক অস্ত্র তৈরি হাজার কিলোমিটার দূরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এ অস্ত্র ভবিষ্যতে চীনের সঙ্গে সংঘাত হলে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানকে বড় চ্যালেঞ্জে ফেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী এমন 'হাইপারসনিক গ্লাইড ভেহিকল' (এইচজিভি) তৈরি করেছে, যা আকাশ থেকে আকাশে হামলার অস্ত্র বহন করতে পারে। এসব অস্ত্র দূরে থাকা কমান্ড ও নিয়ন্ত্রণ বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হতে পারে।

এতে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার, আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্ট ঝুঁকিতে পড়তে পারে। এর মধ্যে মার্কিন বিমানবাহিনীর 'ই-৪বি নাইটওয়াচ'ও রয়েছে। এ ধরনের বিমান সাধারণত যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থান করে।


বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চীন তার কিছু 'হাইপারসনিক ক্রুজ' ক্ষেপণাস্ত্রেও আকাশ থেকে আকাশে হামলার সক্ষমতা যুক্ত করেছে। পাশাপাশি কয়েক ধরনের ক্ষেপণাস্ত্রে জাহাজবিধ্বংসী সক্ষমতাও যোগ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন