ইরানকে সহায়তাকারী দেশ ডলারভিত্তিক ব্যবস্থা থেকে ‘বাদ’ পড়বে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
www.tbsnews.net
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৩:৫৬
ইরানের ওপর 'অর্থনৈতিক আক্রমণ' আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে সোমবার (২৪ আগস্ট) নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন পদক্ষেপকে 'অর্থনৈতিক ডি-ডে' বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন দেশকে 'এটি শেষ সতর্কবার্তা'। তা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে।
বেসেন্ট বলেন, 'বিশ্বজুড়ে ইরানের আর্থিক যোগাযোগের বিরুদ্ধে আমরা অর্থনৈতিক হামলা শুরু করছি। আমাদের লক্ষ্য হলো এই শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করে দেওয়া, যাতে তেহরান একা হয়ে পড়ে।'