নাটোরে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৩:২৯

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভটভটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বাড়ল পাঁচজনে।


সর্বশেষ সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজদার আলী (৫৫) মারা যান।


এর আগে সড়ক দুর্ঘটনায় ধামানিয়াপাড়া গ্রামের আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, লক্ষীপুর এলাকার আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজমুল হোসেন এই দুর্ঘটনায় নিহত হন। নিহতরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও