ভারতের গুরুগ্রামে পল রেস্তোরাঁয় খেতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এক ব্যক্তি। স্যান্ডউইচ অর্ডার করে খাওয়ার সময় দখতে পান ভেতরে নড়াচড়া করছে জীবন্ত পোকা। এ ঘটনার একটি ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
গুরুগ্রামের গল্ফ কোর্স রোডের ওয়ান হরাইজন সেন্টারের পল রেস্তোরাঁর আউটলেটে চার দিন আগে সকালের নাস্তা করতে গিয়েছিলেন সুলাভ মাথুর নামের ওই ব্যক্তি। সেখানেই তিনি এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন।
মাথুরের আপলোড করা ভিডিওতে দেখা যায়, ততক্ষণে তিনি স্যান্ডউইচটির অর্ধেক খেয়ে ফেলছিলেন। এরপর স্যান্ডউইচের ঠিক মাঝামাঝি তিনি ওই পোকাটি দেখতে পান। ভিডিওতে দেখা যায় সাদা রংয়ের একটি পোকা স্যান্ডউইচের দুই রুটির মাঝে থাকা মাংসের পেটি থেকে বেরিয়ে আসছে।