‘এক বুক জ্বালা’ থেকে ‘জ্বালার উপরে জ্বালা’, জ্বালা নিয়ে জনপ্রিয় গান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৬

প্রেমে জ্বালা, বিরহের জ্বালা, মনের জ্বালা কিংবা না-পাওয়ার কষ্ট- বাংলা গানে ‘জ্বালা’ যেন চিরচেনা এক অনুভূতির নাম। যুগে যুগে গীতিকার ও সুরকারেরা মানুষের এই অদৃশ্য কষ্টকে গানের কথায়, সুরে আর শিল্পীদের কণ্ঠে তুলে ধরেছেন। ফলে ‘জ্বালা’ শব্দটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান।


পুরোনো বাংলা চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক অ্যালবাম, ব্যান্ড ও লোকগান- বিভিন্ন সময়ে ‘জ্বালা’কে কেন্দ্র করে তৈরি গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। সেই গানগুলোর কয়েকটি আজও সমান জনপ্রিয়।


এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি


বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী আবদুল জব্বার। গীতিকার আহমেদ জামান চৌধুরী এবং সুরকার আজাদ রহমান। অশোক ঘোষ পরিচালিত ‘মাস্তান’ চলচ্চিত্রের এই গানে অভিনয় করেছেন জাফর ইকবাল ও সুচরিতা। বিরহ আর বুকভরা কষ্টের অনুভূতি নিয়ে তৈরি গানটি একসময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও